Tripura HC | বাবার মৃত্যুর পর বিবাহবিচ্ছেদ হলেও মিলবে পারিবারিক পেনশন,গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের!

Tuesday, September 8 2026, 9:58 am
Tripura HC | বাবার মৃত্যুর পর বিবাহবিচ্ছেদ হলেও মিলবে পারিবারিক পেনশন,গুরুত্বপূর্ণ নির্দেশ হাইকোর্টের!
highlightKey Highlights

বাবার মৃত্যুর সময়ে মেয়ে বিবাহিত থাকলেও পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হলে তাঁকে পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করা যাবে না— ঐতিহাসিক রায়ে জানাল ত্রিপুরা হাইকোর্ট।


বাবার মৃত্যুর সময়ে মেয়ে বিবাহিত থাকলেও পরবর্তীতে বিবাহবিচ্ছেদ হলে তাঁকে পারিবারিক পেনশন থেকে বঞ্চিত করা যাবে না— ঐতিহাসিক রায়ে জানাল ত্রিপুরা হাইকোর্ট। আগরতলা পুরনিগমের অবসরপ্রাপ্ত কর্মী বাবার মৃত্যুর পর ২০২১ সালে উজ্জ্বলা রানি পালের বিবাহবিচ্ছেদ হয়। পেনশনের আবেদন জানালে তা খারিজ করে পুরনিগম। এরপর মামলাটি গড়ায় আদালতে। প্রধান বিচারপতি এম এস রামচন্দ্র রাও এবং বিচারপতি বিশ্বজিৎ পালিতের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানায়, পেনশন রুলসে কোথাও লেখা নেই যে বাবার জীবদ্দশাতেই বিবাহবিচ্ছেদ হতে হবে। সামান্য পেনশনের জন্য কেউ মিথ্যা বিবাহবিচ্ছেদ করবেন, এমন দাবিকে ‘অন্যায্য’ আখ্যা দেয় আদালত। নির্দেশ দেওয়া হয়, ২০২১ সালের বিবাহবিচ্ছেদের তারিখ থেকেই ওই মহিলাকে বকেয়া পেনশন বার্ষিক ৬% সুদ-সহ দিতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File