Kirti Azad | আগামী ৬ মাস পদক্ষেপ নয়, কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ!

Tuesday, September 15 2026, 12:38 pm
Kirti Azad | আগামী ৬ মাস পদক্ষেপ নয়, কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন তৃণমূল সাংসদ কীর্তি আজাদ!
highlightKey Highlights

রানিগঞ্জ থানায় ১৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ মামলায় কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ।


রানিগঞ্জ থানায় ১৫ লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ মামলায় কলকাতা হাইকোর্টে বড় স্বস্তি পেলেন বর্ধমান-দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। বিচারপতি কৌশিক চন্দের একক বেঞ্চ নির্দেশ দিয়েছে, আগামী ছয় মাস তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না। তবে ২২ সেপ্টেম্বর ভবানীভবনে তাঁকে জিজ্ঞাসাবাদ করা যাবে এবং পরবর্তীতে ফের ডাকার প্রয়োজন হলে সাত দিন আগে নোটিস দিতে হবে। এক ব্যবসায়ীকে ডেকে ১৫ লক্ষ টাকা দাবি ও রান্নার গ্যাসের ব্যবসা বন্ধের হুমকির অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল। মঙ্গলবার শুনানিতে আদালতে পেশ করা অডিও ক্লিপিং শুনে সন্তুষ্ট না হওয়ায় সাংসদকে এই রক্ষাকবচ দেন বিচারপতি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File