TMC MLA | গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, লক-আপে কেমন ছিল তৃণমূল বিধায়কের প্রথম রাত?

Tuesday, November 10 2026, 2:00 am
TMC MLA | গ্রেফতার তৃণমূল বিধায়ক পরেশরাম দাস, লক-আপে কেমন ছিল তৃণমূল বিধায়কের প্রথম রাত?
highlightKey Highlights

ধর্ষণ ও তোলাবাজির মতো একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস।


ধর্ষণ ও তোলাবাজির মতো একাধিক অভিযোগে গ্রেফতার হয়েছেন ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস। সোমবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। আজ তাঁকে আলিপুর আদালতে পেশ করা হবে। গ্রেফতারের পর নরেন্দ্রপুর থানার লক-আপেই কাটে বিধায়কের রাত। সূত্রের খবর, রাতে কোনো খাবার না খেয়ে কেবল নিজের নিয়মিত ওষুধগুলোই খান তিনি। রাত আড়াইটে পর্যন্ত তাঁকে লক-আপে বসে থাকতে দেখা যায়। পাশাপাশি, তিনি অন্য থানায় স্থানান্তরিত হওয়ার ইচ্ছেও প্রকাশ করেন। তাঁর বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নাম করে এক মহিলাকে ধর্ষণ, অবৈধ অর্থ আদায়, ভোট-পরবর্তী হিংসা এবং বোমাবাজির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর শেষ পর্যন্ত পুলিশের জালে ধরা পড়েন তিনি।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File