Dilip Mondal | আটক দিলীপ! পুরীর এক হোটেল থেকে আটক বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক!
Wednesday, May 27 2026, 7:40 am

Key Highlightsপুরীর এক হোটেল থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। তার বিরুদ্ধে বিজয় মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।
পুরীর এক হোটেল থেকে আটক তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। অভিযুক্ত দিলীপ মণ্ডল দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক। ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দিলীপ মণ্ডল রাজ্যের প্রতিমন্ত্রী ছিলেন। এবার সরকার পরিবর্তন হলেও দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থেকে নির্বাচিত হন তিনি। তার বিরুদ্ধে বিজয় মিছিল থেকে পুলিশকে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযুক্ত দিলীপ মণ্ডল হুমকি দিয়ে বলেছিলেন, “১৫ বছর ধরে অনেক সংযম দেখিয়েছিলাম। শান্তিতে রেখেছিলাম। কিন্তু আর তা হবে না”। এরপরই দিলীপের খোঁজে পৌঁছে তল্লাশি শুরু করে পুলিশ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- পুরী


