Mamata Banerjee | মেজাজ হারিয়ে দলেরই কর্মীকে সপাটে চড় তৃণমূলনেত্রী মমতার!
Wednesday, July 8 2026, 12:01 pm

Key Highlightsনিজের দলের মিছিলে মেজাজ হারিয়ে দলেরই কর্মীকে কষিয়ে চড় মারলেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নিজের দলের মিছিলে মেজাজ হারিয়ে দলেরই কর্মীকে কষিয়ে চড় মারলেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুর-কাণ্ডের প্রতিবাদে আজ, বুধবার মিছিলের ডাক দিয়েছিল কালীঘাট তৃণমূল। কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে দুপুরে বালিগঞ্জ ফাঁড়ি থেকে এই মিছিল শুরু হয়। কিন্তু মিছিল কিছুটা এগোতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলকে কেন্দ্র করে ওঠে ‘চোর চোর’ স্লোগান। তৃণমূলের অভিযোগ, দলের কর্মীদের ব্যাপক মারধর করা হয়েছে। পরে কালীঘাটের বাড়ি থেকে বের হন মমতা। সেই সময় বাড়ির বাইরে ভিড় জমে গিয়েছিল। সেই ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু বিশৃঙ্খলা চরমে পৌঁছলে তিনি মেজাজ হারিয়ে ফেলেন এবং সামনে থাকা দলেরই এক কর্মীকে সপাটে চড় মারেন তিনি।
- Related topics -
- রাজ্য
- রাজনীতি
- রাজনৈতিক
- তৃণমূল কংগ্রেস
- মমতা ব্যানার্জী
- তৃণমূল কর্মী


