Kalyan Banerjee | মিতালী বাগের সঙ্গে দুর্ব্যবহার, লোকসভা থেকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়!
Wednesday, July 22 2026, 11:07 am

Key Highlightsলোকসভা থেকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
লোকসভা থেকে সাসপেন্ড তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, এনসিপিআই সাংসদ মিতালী বাগের সঙ্গে বচসা শুরু হয় তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। মিতালী বাগকে নিয়ে কটূক্তি করেন কল্যাণ। সেই সময় বাপি হালদার সহ বাকি সাংসদরা এগিয়ে আসেন এবং তারাও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খোলেন। বচসা থেকে প্রায় হাতাহাতির পর্যায়ে যায়, এমনটাই সূত্রের খবর। এরপরই আজ এনসিপিআই সাংসদরা লোকসভার স্পিকারের কাছে গিয়ে অভিযোগ জানান কল্যাণের বিরুদ্ধে। বারংবার মহিলা সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার করেন কল্যাণ, এমনটাই অভিযোগ করা হয়। লোকসভায় অসংসদীয় আচরণের প্রস্তাব আনেন সংসদীয় বিষয়ক মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। বেনজির ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সাসপেন্ড করা হয় কল্যাণকে।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- কল্যাণ বন্দ্যোপাধ্যায়


