Trinamool Congress | দুর্নীতি-তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা
Saturday, June 6 2026, 5:39 pm

Key Highlightsজমি দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করল পুলিশ।
পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক। শনিবার সন্ধ্যায় জমি দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে গ্রেপ্তার করল শালবনি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, সুজয় হাজরার বিরুদ্ধে জমি সংক্রান্ত একটি বড়সড় জালিয়াতি এবং কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছিল। সূত্রের খবর, বেশ কয়েকদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন সুজয় হাজরা। সুজয় হাজরার গতিবিধির উপর নজর রাখছিল পুলিশ। এরপরই খড়গপুর স্টেশন থেকে তাঁকে গ্রেপ্তার করা হলো।
- Related topics -
- রাজনৈতিক
- শহর কলকাতা
- রাজ্য
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- গ্রেফতার
- পশ্চিম মেদিনীপুর
- পুলিশ
- পশ্চিমবঙ্গ


