TMC | সই জালিয়াতির অভিযোগ ২ তৃণমূল বিধায়কের, শুভেন্দু বলতেই ঋতব্রত-সন্দীপনকে বহিস্কার করলো TMC!

Monday, June 1 2026, 1:01 pm
TMC | সই জালিয়াতির অভিযোগ ২ তৃণমূল বিধায়কের, শুভেন্দু বলতেই ঋতব্রত-সন্দীপনকে বহিস্কার করলো TMC!
highlightKey Highlights

বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস।


বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। দলের বিরুদ্ধে সই জালিয়াতির অভিযোগ করেছিলেন দুই বিধায়ক, সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপরই দুই বিধায়কের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল তৃণমূল কংগ্রস। মুখ্যমন্ত্রী শুভেন্দুর দাবি, তৃণমূলেরই দুই বিধায়কের করা অভিযোগের ভিত্তিতে সই নিয়ে অভিযোগ দায়ের করেন বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি। আর সেই দুই বিধায়কের নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও  সন্দীপন সাহা। তবে তৃণমূলের পক্ষ থেকে পাঠানো বহিষ্কারের চিঠিতে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে, দলীয় নেতৃত্বের ডাকা বৈঠকে বারবার অনুপস্থিত থেকেছেন তাঁরা। একইসঙ্গে দলবিরোধী কাজও করেছেন। তাই তাঁদের বহিষ্কার করা হচ্ছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File