Siliguri Corridor | চিকেনস নেকে ‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’! তিন রাজ্যের জন্য মেগা পরিকল্পনা!

Saturday, August 22 2026, 4:55 am
Siliguri Corridor | চিকেনস নেকে ‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’!  তিন রাজ্যের জন্য মেগা পরিকল্পনা!
highlightKey Highlights

ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-র নিরাপত্তা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র।


ভৌগোলিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল ‘শিলিগুড়ি করিডর’ বা ‘চিকেনস নেক’-র নিরাপত্তা নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্র। জানা গিয়েছে, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগের একমাত্র এই স্থলপথটির সার্বিক সুরক্ষায় গড়ে তোলা হচ্ছে একটি বিশেষ ‘ত্রিকোণ নিরাপত্তা বলয়’ বা ‘ট্রায়াঙ্গুলার সিকিউরিটি গ্রিড’। এই প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের জাতীয় সুরক্ষার কথা মাথায় রেখে তিনটি গুরুত্বপূর্ণ সীমান্ত অঞ্চলে নতুন গ্যারিসন গড়ে তুলে এই প্রতিরক্ষামূলক ত্রিভুজ গ্রিড তৈরি করা হয়েছে। এই তিনটি পয়েন্ট হল - ধুবড়ি (অসম, কিষাণগঞ্জ (বিহার) ও চোপড়া (পশ্চিমবঙ্গ)। এই তিনটি সামরিক ঘাঁটি সমন্বিত সিকিউরিটি গ্রিড সক্রিয় হলে পুরো শিলিগুড়ি করিডর এলাকার নজরদারি ক্ষমতা বহুলাংশে বৃদ্ধি পাবে। এছাড়া সশস্ত্র বাহিনীর উপস্থিতি এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। 




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File