Utsashree Portal | অবশেষে খুলল ট্রান্সফারের অনলাইন উৎসশ্রী পোর্টাল, প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু!

Wednesday, July 1 2026, 10:24 am
Utsashree Portal | অবশেষে খুলল ট্রান্সফারের অনলাইন উৎসশ্রী পোর্টাল,  প্রাথমিক শিক্ষকদের বদলি প্রক্রিয়া শুরু!
highlightKey Highlights

ফের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু হল।


ফের উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক শিক্ষকদের বদলির প্রক্রিয়া চালু হল। স্কুলশিক্ষা দফতরের তরফে জানানো হয়েছে, গত ২৩ ডিসেম্বর একটি বিজ্ঞপ্তি জারি করে মিউচুয়াল ট্রান্সফার ছাড়া উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সবধরনের বদলির প্রক্রিয়া স্থগিত করে দেওয়া হয়েছিল। ৩০ জুন পর্যন্ত সেই প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে জুলাই থেকে সবধরনের বদলির প্রক্রিয়া ফের শুরু করা হচ্ছে। অর্থাৎ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে প্রাথমিক স্কুলের শিক্ষকরা সবধরনের বদলির জন্য আবেদন করতে পারবে। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে শিক্ষক মহল। ট্রান্সফারের বিষয়টি নিয়ে মঙ্গলবার স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন বলেন, ‘ছাত্র এবং ছাত্রের কারণে শিক্ষক - এই দুটোর মধ্যে একটা অসামাঞ্জস্য মারাত্মকভাবে রয়েছে। কোনও স্কুলে শিক্ষক একেবারেই নেই। ছাত্র প্রচুর। বিশেষত গ্রামাঞ্চলের দিকে।  শহরাঞ্চলের দিকে ছাত্র একেবারেই নেই। শিক্ষক প্রচুর। দুটোর মধ্যে আমরা সামঞ্জস্য বিধান করব অতি দ্রুত। আশা করছি যে দু'তিন মাসের মধ্যে এই বিষয়গুলো একটা সমাধানের পর্যায়ে আছে।’




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File