Training Aircraft Skids Off | টেক অফের সময় রানওয়ে থেকে ছিটকে গেল প্রশিক্ষণরত বিমান, মহারাষ্ট্রের সোলাপুরে দুর্ঘটনা
Thursday, November 12 2026, 4:16 pm

Key Highlightsপ্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিমানটি ওড়ার প্রস্তুতি নেওয়ার সময়ই এই দুর্ঘটনা ঘটে। তবে বিমানে থাকা পাইলটের কোনও আঘাত লাগেনি।
মহারাষ্ট্রের বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনা। টেক অফের সময় রানওয়ে থেকে ছিটকে গেল একটি প্রশিক্ষণ বিমান। সূত্রের খবর, বৃহস্পতিবার সোলাপুর বিমানবন্দর থেকে ওড়ার জন্য রানওয়েতে ছুটছিল বিমানটি। আচমকাই পাকা রানওয়ে ছেড়ে বাইরে চলে যায় বিমানটি। বিমানটি চালাচ্ছিলেন একজন প্রশিক্ষণার্থী পাইলট। সেই সময়ই এই দুর্ঘটনাটি ঘটে। সূত্রের খবর, ঘটনায় ওই মহিলা প্রশিক্ষণার্থী পাইলটের কোনও শারীরিক ক্ষতি হয়নি। তিনি সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। কী কারণে বিমানটি রানওয়ে থেকে ছিটকে গেলো তা জানা যায়নি।
- Related topics -
- দেশ
- মহারাষ্ট্র
- বিমান দুর্ঘটনা
- বিমান
- বিমান চালক
- বিমানবন্দর


