Train Theft | হাওড়া-জামালপুর এক্সপ্রেসে ট্রেনযাত্রীকে হেনস্থা, ছিনতাই সোনার গয়না-পাসপোর্ট!
Sunday, November 15 2026, 4:26 am

Key Highlightsঝাড়খণ্ডের সাহেবগঞ্জে হাওড়া-জামালপুর এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন এক মহিলা যাত্রী।
ট্রেনের এসি ২ টায়ার কামরায় ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জে হাওড়া-জামালপুর এক্সপ্রেসে। এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিয়ো পোস্ট করে এক যাত্রী বলেন, ‘প্রথমে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার পরে টাকাপয়সা, সোনার হার, পাসপোর্ট, পরিচয়পত্র নিয়ে পালায়।’ ভিডিয়োয় জানা গিয়েছে তিনি হাওড়া থেকে ভাগলপুরে যাচ্ছিলেন। ছিলেন এসি ২-টিয়ার কামরার A1 কোচের ৫১ নম্বর সিটে। রাতে হঠাৎ দুষ্কৃতী তাঁর লাগেজ ধরে টানতে শুরু করে। ভিডিয়োতে ওই মহিলাকে বলতে শোনা যায়, ‘আমি ব্যাগ শক্ত করে ধরেছিলাম। আমাকে ধাক্কা দিয়ে ফেলে সব নিয়ে পালাল। ব্যাগে আমার পরিচয়পত্র, পাসপোর্ট ছিল। সোনার গয়নাও নিয়ে পালিয়েছে।’ ছিনতাইয়ের অভিযোগ সামনে আসার পরেই নড়েচড়ে বসেছে রেল। শুরু হয়েছে তদন্ত।
- Related topics -
- দেশ
- চুরি
- সোনা
- ট্রেন
- দূরপাল্লার ট্রেন
- বুলেট ট্রেন
- নিরাপত্তা


