Express Train | বাড়বে ট্রেনের গতি, তুলে নেওয়া হচ্ছে ৩০০-র বেশি ট্রেনের স্টপেজ!

Key Highlightsদূরপাল্লা এবং প্রিমিয়াম ট্রেনের গতি বাড়ানোর জন্য নয়া পরিকল্পনা করল ভারতীয় রেল।
দূরপাল্লা এবং প্রিমিয়াম ট্রেনের গতি বাড়ানোর জন্য নয়া পরিকল্পনা করল ভারতীয় রেল। জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে দেশের বিভিন্ন প্রান্তে ৩০০টিরও বেশি অপ্রয়োজনীয় এবং অলাভজনক স্টপেজ তুলে দেওয়ার নীলনকশা প্রস্তুত করা হয়েছে। তার জেরে স্বভাবতই ট্রেনের গতি বাড়বে। আরও দ্রুত গন্তব্যে পৌঁছাবেন যাত্রীরা। পাশাপাশি বিদ্যুৎ বা ডিজেলের সাশ্রয় হবে। খরচও কমবে রেলের। বিষয়টি নিয়ে রেলওয়ে বোর্ডের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন যে ২০২১ সাল থেকে ২০২৫ সালের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের (সাংসদ হোক বা বিধায়ক) সুপারিশে এবং স্থানীয় বাসিন্দাদের দাবিকে মান্যতা দিয়ে দেশের বিভিন্ন প্রান্তের অনেক স্টেশনে পরীক্ষামূলকভাবে বিভিন্ন ট্রেনের স্টপেজ চালু করা হয়। অপ্রাপ্তত দিল্লি থেকে চলা ১২টির মতো প্রিমিয়াম ট্রেন, তিনটি বন্দে ভারত এক্সপ্রেস, শতাব্দীর মতো কয়েকটি ট্রেনের পরীক্ষামূলকভাবে কয়েকটি স্টপেজ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক


