Ranaghat Train | ছিঁড়ে গেলো ওভারহেড তার, বন্ধ রানাঘাট-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল!

Monday, May 18 2026, 3:05 pm
Ranaghat Train | ছিঁড়ে গেলো ওভারহেড তার, বন্ধ রানাঘাট-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল!
highlightKey Highlights

সোমবার সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলো রানাঘাট-শিয়ালদহ শাখায় ট্রেনের তার।


সোমবার সন্ধ্যায় হঠাৎ ঝড় বৃষ্টিতে ছিঁড়ে গেলো রানাঘাট-শিয়ালদহ শাখায় ট্রেনের তার। শিমুরালিতে ট্রেনের ওভারহেড তার ছিঁড়ে গিয়েছে। এর ফলে দীর্ঘক্ষণ এই শাখায় বন্ধ রয়েছে ট্রেন চলাচল। পরে আপ লাইনে ধীর গতিতে ট্রেন চললেও পুরোপুরো বন্ধ ডাউন লাইনে ট্রেন চলাচল। এর ফলে সপ্তাহের প্রথম দিন ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। ইতিমধ্যেই মেরামতির কাজ শুরু করেছে রেল কর্তৃপক্ষ। অন্যদিকে, সোমবার বিকেলে মাত্র ১৫-২০ মিনিটের একটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে বীরভূমের গোটা একটি গ্রাম। হরিহরপাড়ার খিদিরপুর বালুর মাঠপাড়া এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে একজনের। আহত হয়েছেন ২ জন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File