Train Service Disrupted | শিয়ালদহ-হাসনাবাদ শাখায় রেল লাইনে ফাটল, ২ ঘন্টা বন্ধ আপ-ডাউনে ট্রেন চলাচল

Thursday, November 12 2026, 6:04 am
Train Service Disrupted | শিয়ালদহ-হাসনাবাদ শাখায় রেল লাইনে ফাটল, ২ ঘন্টা বন্ধ আপ-ডাউনে ট্রেন চলাচল
highlightKey Highlights

সূত্রের খবর, আপ-ডাউন দুই লাইনেই প্রায় ২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। জোর কদমে চলে ফাটল মেরামতির কাজ।


শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন লাইনে বিপত্তি। বৃহস্পতিবার সকালে শিয়ালদহ-হাসনাবাদ শাখার ভ্যাবলা স্টেশনের কাছে রেললাইনের মাঝে একটি বড়সড় ফাটল নজরে আসে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটির দুটি বগি এগিয়ে যাওয়ার পরেই বিকট শব্দে আতঙ্কিত হয়ে যায় যাত্রীরা। তার পরেই দেখা যায় রেল লাইনে ফাটল। ফাটল মেরামতির জেরে সকাল ৭টার পর প্রায় ২ ঘণ্টা আপ ও ডাউন লাইনে ট্রেন বন্ধ থাকে। কালীপুজো ও ভাইফোঁটার ছুটি শেষে প্রথম কাজের দিনে ট্রেন বন্ধ থাকায় নিত্যযাত্রীরা চরম বিপাকে পড়েন। ফাটল মেরামতির কাজের জন্য প্রায় দু’ঘণ্টা এই শাখায় বারাসাত পর্যন্ত ট্রেন চলাচল সম্পূর্ণ স্থগিত রাখা হয়েছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File