Train guidelines | ট্রেনে-বসে তারস্বরে রিল দেখা যাবে না, নিষেধ অমান্য করলেই পাঁচ হাজার পর্যন্ত জরিমানা, হতে পারে জেলও

Saturday, October 17 2026, 11:06 am
Train guidelines | ট্রেনে-বসে তারস্বরে রিল দেখা যাবে না, নিষেধ অমান্য করলেই পাঁচ হাজার পর্যন্ত জরিমানা, হতে পারে জেলও
highlightKey Highlights

ট্রেনের মধ্যে এবং স্টেশন চত্বরে জোরে মোবাইলের অডিয়ো বাজানো কিংবা উচ্চস্বরে ফোনে কথা বলে অন্যদের বিরক্ত করলে গুনতে হতে পারে জরিমানা।


ট্রেনে বাসে বসে মোবাইলে রিল দেখার স্বভাব আছে অনেকেরই। সহযাত্রীদের অসুবিধের কথা না ভেবে স্পিকার অন করে ফোনে কথোপকথন, সিনেমা কিংবা কার্টুন চালিয়ে রাখার বিরক্তিকর অভ্যেস রয়েছে বহু যাত্রীর। এবার ট্রেনের মধ্যে এবং স্টেশন চত্বরে জোরে মোবাইলের অডিয়ো বাজানো কিংবা উচ্চস্বরে ফোনে কথা বলে অন্যদের বিরক্ত করলে গুনতে হতে পারে জরিমানা। নয়া নির্দেশিকা অনুযায়ী, নিষেধ অমান্য করলে যাত্রীর অপরাধের ধরন ও পরিস্থিতি বিবেচনা করে এককালীন এক হাজার টাকা জরিমানা এবং ট্রেন থেকে নামিয়ে দেওয়া হতে পারে। একই ধরনের উপদ্রব চলতে থাকলে জরিমানার অঙ্ক পাঁচ হাজার টাকা এবং সর্বোচ্চ ছ’মাসের কারাবাসও হতে পারে যাত্রীদের।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File