Train Fire | বিরাটি স্টেশনে ব্রেক বাইন্ডিংয়ে সমস্যা, চাকা থেকে বেরোচ্ছে ধোঁয়া, বনগাঁ লাইনে ব্যাহত ট্রেন চলাচল

Thursday, October 8 2026, 3:21 pm
Train Fire | বিরাটি স্টেশনে ব্রেক বাইন্ডিংয়ে সমস্যা, চাকা থেকে বেরোচ্ছে ধোঁয়া, বনগাঁ লাইনে ব্যাহত ট্রেন চলাচল
highlightKey Highlights

বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাটি স্টেশনে একটি ট্রেনে ব্রেক বাইন্ডিংয়ে সমস্যা হওয়ায় ওই লাইনে রেল পরিষেবা ব্যাহত হয়েছে।


ফের শিয়ালদহ শাখায় ট্রেন বিপত্তি। বৃহস্পতিবার সন্ধ্যায় বিরাটি স্টেশনে ডাউন হাসনাবাদ–শিয়ালদহ লোকালে ব্রেক বাইন্ডিংয়ের সমস্যা দেখা যায়। ট্রেনের চাকা থেকে বেরোতে থাকে ধোঁয়া। এই ঘটনায় যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এরপরই নিরাপত্তার কারণে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা। ঘটনাস্থলে রয়েছে RPF-ও। জোরকদমে চলছে মেরামতির কাজ। এই ঘটনায় ভোগান্তিতে নিত্যযাত্রীরা। পুজোর কেনাকাটা করে ফেরার সময় বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে এখনই তাঁর কাছে কোনও খবর নেই।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File