Tamralipta Express | ঘূর্ণিঝড় অর্ণবে ট্রেন বিভ্রাট, দিঘার কাছে থমকে তাম্রলিপ্ত এক্সপ্রেস!

Wednesday, October 28 2026, 11:28 am
Tamralipta Express | ঘূর্ণিঝড় অর্ণবে ট্রেন বিভ্রাট, দিঘার কাছে থমকে তাম্রলিপ্ত এক্সপ্রেস!
highlightKey Highlights

অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র উপকূল, আর বাংলায় প্রভাবের জেরে দিঘা যাওয়ার পথে বড় বিপত্তি।


অর্ণবের তাণ্ডবে লণ্ডভণ্ড অন্ধ্র উপকূল, আর বাংলায় প্রভাবের জেরে দিঘা যাওয়ার পথে বড় বিপত্তি। বুধবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে দিঘা ঢোকার মুখেই প্রায় দু’ঘণ্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে রইল হাওড়া থেকে ছেড়ে আসা তাম্রলিপ্ত এক্সপ্রেস। সকাল সাড়ে দশটায় দিঘা পৌঁছানোর কথা থাকলেও, গন্তব্যের ঠিক এক কিলোমিটার আগেই লোডশেডিংয়ের জেরে ট্রেনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। মাঝরাস্তায় দীর্ঘক্ষণ ট্রেন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাধ্য হয়েই অনেকে ব্যাগ-লাগেজ নিয়ে হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন। উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের কারণে ইতিমধ্যেই হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, রাউরকেলা-জগদলপুর ও হাওড়া-জগদলপুর এক্সপ্রেস বিভিন্ন রুটে আগামী ৩১ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত বাতিল রাখা হয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File