Indian Railways | ট্রেন দেরিতে ফ্লাইট মিস, দম্পতিকে ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ভারতীয় রেলকে!

Wednesday, November 25 2026, 2:00 pm
Indian Railways | ট্রেন দেরিতে ফ্লাইট মিস, দম্পতিকে ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণের নির্দেশ ভারতীয় রেলকে!
highlightKey Highlights

ট্রেন চার ঘণ্টা দেরিতে চলায় ফ্লাইট মিস করা জম্মুর এক দম্পতিকে ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা কমিশন।


ট্রেন চার ঘণ্টা দেরিতে চলায় ফ্লাইট মিস করা জম্মুর এক দম্পতিকে ৬৩,১৯৯ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিল ক্রেতা সুরক্ষা কমিশন। ২০২২ সালের ১৯ ডিসেম্বর দুরন্ত এক্সপ্রেসে দিল্লি পৌঁছে সেখান থেকে গুয়াহাটির বিমান ধরার কথা ছিল মোহিত সিং ভাউ ও দামিনী বিলোরিয়ার। ট্রেন সকাল ৭টা ৫০ মিনিটে পৌঁছানোয় সকাল ৭টা ১৫ মিনিটের ফ্লাইট মিস করেন তাঁরা। কুয়াশার অজুহাতে রেল দায় এড়াতে চাইলেও কমিশন জানায়, ট্রেন দেরির কোনও প্রমাণ রেল দেখাতে পারেনি। ফ্লাইটের নতুন টিকিট ও হোটেল ভাড়া বাবদ ৩৮,১৯৯ টাকা (বার্ষিক ৭.৫% সুদসহ), মানসিক ভোগান্তিতে ২০,০০০ টাকা ও মামলার খরচে ৫,০০০ টাকা ৬ সপ্তাহের মধ্যে মেটাতে হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File