Train Cancelled | গঙ্গা ভাঙনের জেরে রেলপথে দুর্ভোগ, শুক্রবারও একগুচ্ছ ট্রেন বাতিল মালদহ ডিভিশনে

Thursday, October 1 2026, 4:06 pm
Train Cancelled | গঙ্গা ভাঙনের জেরে রেলপথে দুর্ভোগ, শুক্রবারও একগুচ্ছ ট্রেন বাতিল মালদহ ডিভিশনে
highlightKey Highlights

গঙ্গা ভাঙনের জেরেই এই দুর্ভোগ। গত দু’দিনের পর আগামীকাল,শুক্রবারও একগুচ্ছ ট্রেন বাতিল হল মালদহ ডিভিশনে।


গঙ্গার বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে মালদহ ডিভিশনে ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হচ্ছে। আগামীকাল, শুক্রবারও একগুচ্ছ ট্রেন বাতিল করা হলো। ২ অক্টোবর কোন কোন ট্রেন বাতিল? ৬৩৪০২ মালদহ টাউন–সাহেবগঞ্জ মেমু (MEMU), ৬৩৪২১ আজিমগঞ্জ–সাহেবগঞ্জ মেমু, ৬৩৪১১ সাহেবগঞ্জ–ভাগলপুর মেমু, ৬৩০৬৩ বর্ধমান–সাহেবগঞ্জ মেমু, ৫৩৪১১ বারহারওয়া–সাহেবগঞ্জ প্যাসেঞ্জার, ১৩৪২৭ হাওড়া–সাহেবগঞ্জ ইন্টারসিটি এক্সপ্রেস, ৬৩৪০৫ রামপুরহাট–সাহেবগঞ্জ মেমু, ৬৩০৭৩ রামপুরহাট–সাহেবগঞ্জ মেমু, ৬৩৪০১ সাহেবগঞ্জ–মালদহ টাউন মেমু, ৬৩৪২২ সাহেবগঞ্জ–আজিমগঞ্জ মেমু, ৬৩৪১২ ভাগলপুর–সাহেবগঞ্জ মেমু, ৬৩০৬৪ সাহেবগঞ্জ–বর্ধমান মেমু, ৫৩৪১২ সাহেবগঞ্জ–বারহারওয়া প্যাসেঞ্জার, ৬৩০৭৪ সাহেবগঞ্জ–রামপুরহাট মেমু, ১৩৪২৮ সাহেবগঞ্জ–হাওড়া এক্সপ্রেস, ৬৩৪০৬ সাহেবগঞ্জ–রামপুরহাট মেমু, ৫৩৪০৮ জামালপুর–রামপুরহাট প্যাসেঞ্জার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File