Uttarpradesh | জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বৃন্দাবনে মর্মান্তিক মৃত্যু ৪ পড়ুয়ার!

Wednesday, October 7 2026, 5:03 am
Uttarpradesh | জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে  বৃন্দাবনে মর্মান্তিক মৃত্যু ৪ পড়ুয়ার!
highlightKey Highlights

উত্তরপ্রদেশের বৃন্দাবনের একটি আবাসিক স্কুলের ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার।


উত্তরপ্রদেশের বৃন্দাবনের একটি আবাসিক স্কুলের ভূগর্ভস্থ জলের ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসের সংস্পর্শে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৪ পড়ুয়ার। ঘটনায় গুরুতর অসুস্থ হয়েছেন আরও এক ছাত্র। মঙ্গলবার চৈতন্য বিহারের সংস্কৃত স্কুলের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১২-১৪ ফুট গভীর ওই ট্যাঙ্কে প্রথমে এক পড়ুয়া নামেন। এরপর ভেতর থেকে কোনও সাড়াশব্দ না পেয়ে তাঁকে উদ্ধার করতে নামেন অপর চার সহপাঠী। একে একে প্রত্যেকেই অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে স্কুল কর্তৃপক্ষ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চারজনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বর্তমানে মথুরায় চিকিৎসাধীন রয়েছেন অসুস্থ রুদ্র নামের এক পড়ুয়া। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File