Kaziranga | অসমের কাজিরাঙায় মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের সঙ্গে মিনিবসের সংঘর্ষে মৃত ২৩!
Friday, November 13 2026, 12:44 pm

Key Highlightsঅসমের কাজিরাঙার কাছে রঙ্গাজন এলাকায় একটি মিনিবাস ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে।
অসমের কাজিরাঙার কাছে রঙ্গাজন এলাকায় একটি মিনিবাস ও কন্টেনার ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর মিলেছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোকাখাত থেকে নগাঁওগামী মিনিবাসটি অতিরিক্ত গতিতে থাকার কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং দ্রুতগতির জেরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ফলে বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং আহতদের কোহোরা মডেল হাসপাতালে ভর্তি করে। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
- Related topics -
- দেশ
- ভারত
- অসম
- বাস দুর্ঘটনা


