Diwali Accident | দীপাবলিতে মর্মান্তিক দুর্ঘটনা, রকেট বাজি লেগে মৃত্যু ১০ বছরের বালকের!
Monday, November 9 2026, 3:18 pm

Key Highlightsদীপাবলির রাতে রাজধানীর নরেলায় বাজি ফাটাতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের এক বালকের।
দীপাবলির রাতে রাজধানীর নরেলায় বাজি ফাটাতে গিয়ে প্রাণ গেল ১০ বছরের এক বালকের। নিহত ওই শিশুর নাম ঋষি। রবিবার রাতে পরিবারের সঙ্গে বাড়ির সামনে বাজি পোড়ানোর সময় একটি স্কাই রকেট আকাশে ওড়ার বদলে সোজা তার বুকে এসে লাগে। মাটিতে লুটিয়ে পড়া শিশুটিকে দ্রুত সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র হাসপাতাল-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের তরফে হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে চরম অবহেলার অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা ঠিকমতো গুরুত্ব দিয়ে চিকিৎসা করেননি। আলোর উৎসবের রাতে এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।
- Related topics -
- দেশ
- ভারত
- দীপাবলি
- মৃত্যু
- শিশু মৃত্যু


