WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
Kolkata | ব্রিগেডে শপথগ্রহণে মোদী-সহ ২৩ মুখ্যমন্ত্রী, শনিবার কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ!
Friday, May 8 2026, 12:48 pm

Key Highlightsআঁটসাঁট নিরাপত্তায় মোড়া থাকছে গোটা কলকাতা। একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল।
আগামীকাল, শনিবার রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ ২৩ রাজ্যের মুখ্যমন্ত্রী। যার ফলে আঁটসাঁট নিরাপত্তায় মোড়া থাকছে গোটা কলকাতা। একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এসপ্ল্যানেড র্যাম্প, খিদিরপুর রোড, হসপিটাল রোড, লাভার্স লেন, ক্যাসুরিনা অ্যাভিনিউ ও কুইন্স ওয়েতে যান চলাচল নিয়ন্ত্রিত হবে। এজেসি বোস রোডে ভিক্টরিয়া মেমোরিয়ালের সামনের অংশ, খিদিরপুর রোড, হসপিটাল রোড, কুইনস ওয়ে, ক্যাথিড্রাল রোড, লাভার্স লেন-এ গাড়ি পার্কিং নিষিদ্ধ থাকবে। শনিবার ভোর চারটে থেকে রাত আটটা পর্যন্ত কলকাতায় পণ্যবাহী গাড়ি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।
- Related topics -
- শহর কলকাতা
- কলকাতা পুলিশ
- বিজেপি


