Local Train Cancelled | শিয়ালদহে ট্রাফিক ব্লক! রবিবারে বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন!
Friday, August 28 2026, 2:39 pm

Key Highlightsশিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণ ও ট্র্যাক পরিবর্তনের কাজের জন্য শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত দীর্ঘ ৭ ঘণ্টা (৪২০ মিনিট) ট্রাফিক ব্লক থাকবে।
শিয়ালদহ স্টেশনে রক্ষণাবেক্ষণ ও ট্র্যাক পরিবর্তনের কাজের জন্য শনিবার রাত ১২টা থেকে রবিবার সকাল ৭টা পর্যন্ত দীর্ঘ ৭ ঘণ্টা (৪২০ মিনিট) ট্রাফিক ব্লক থাকবে। এর জেরে ৩০ আগস্ট রবিবারে হাবড়া, কল্যাণী সীমান্ত, ডানকুনি ও রানাঘাট রুটের একাধিক আপ ও ডাউন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।এছাড়া লালগোলা-শিয়ালদহ লোকাল শিয়ালদহের পরিবর্তে দমদম জংশন পর্যন্ত চলবে। সিগন্যালিং ব্যবস্থা ও ট্র্যাকের নিরাপত্তা জোরদার করতেই ৫২ কেজির বদলে ৬০ কেজি ডিএসএস বসানোর এই কাজ চলছে বলে জানিয়েছেন ডিআরএম রাজীব সাক্সেনা। যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করে ভ্রমণের আগে ট্রেনের সময়সূচী দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- শহর কলকাতা
- ট্রেন বাতিল
- ট্রেন
- লোকাল ট্রেন


