Tamil Nadu Gas Leak | তামিলনাড়ুর সি-ফুড কারখানায় ছড়ালো বিষাক্ত গ্যাস! মৃত ৭, অসুস্থ অন্তত ৫৭ শ্রমিক
Sunday, June 21 2026, 2:32 pm

Key Highlightsকারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক থেকে ভয়ঙ্কর পরিস্থিতি। বিষাক্ত গ্যাসে প্রাণ গেল কমপক্ষে সাতজন শ্রমিকের।
রবিবার তামিলনাড়ুর তিরুভাল্লুরে সামুদ্রিক খাদ্য প্রস্তুত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে প্রাণ গেলো কমপক্ষে ৭ জন শ্রমিকের। অসুস্থ অন্তত ৫৭ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে পেরিয়াপালম অঞ্চলে অবস্থিত সেন্ট পিটার্স অ্যান্ড পাল সিফুড এক্সপোর্ট ফেসিলিটি নামক একটি সি-ফুড প্রসেসিং ইউনিটে। সূত্রের খবর, এদিন বেলার দিকে কারখানা থেকেই হঠাৎ অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে বলে দাবি। গ্যাস লিক হতেই দ্রুত কারখানা চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন।


