Tamil Nadu Gas Leak | তামিলনাড়ুর সি-ফুড কারখানায় ছড়ালো বিষাক্ত গ্যাস! মৃত ৭, অসুস্থ অন্তত ৫৭ শ্রমিক

Sunday, June 21 2026, 2:32 pm
Tamil Nadu Gas Leak | তামিলনাড়ুর সি-ফুড কারখানায় ছড়ালো বিষাক্ত গ্যাস! মৃত ৭, অসুস্থ অন্তত ৫৭ শ্রমিক
highlightKey Highlights

কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক থেকে ভয়ঙ্কর পরিস্থিতি। বিষাক্ত গ্যাসে প্রাণ গেল কমপক্ষে সাতজন শ্রমিকের।


রবিবার তামিলনাড়ুর তিরুভাল্লুরে সামুদ্রিক খাদ্য প্রস্তুত কারখানায় ভয়াবহ দুর্ঘটনা। বিষাক্ত অ্যামোনিয়া গ্যাসে প্রাণ গেলো কমপক্ষে ৭ জন শ্রমিকের। অসুস্থ অন্তত ৫৭ জন শ্রমিক। ঘটনাটি ঘটেছে পেরিয়াপালম অঞ্চলে অবস্থিত সেন্ট পিটার্স অ্যান্ড পাল সিফুড এক্সপোর্ট ফেসিলিটি নামক একটি সি-ফুড প্রসেসিং ইউনিটে। সূত্রের খবর, এদিন বেলার দিকে কারখানা থেকেই হঠাৎ অ্যামোনিয়া গ্যাস নির্গত হতে শুরু করে বলে দাবি। গ্যাস লিক হতেই দ্রুত কারখানা চত্বর ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এরপরই একের পর এক শ্রমিক অসুস্থ হয়ে পড়তে থাকেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File