Toto Auto Rickshaw | জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধে পুলিশকে কড়া হতে ডিজিকে চিঠি পরিবহন দফতরের!

Saturday, August 8 2026, 4:10 pm
Toto Auto Rickshaw | জাতীয় ও রাজ্য সড়কে টোটো চলাচল বন্ধে পুলিশকে কড়া হতে ডিজিকে চিঠি পরিবহন দফতরের!
highlightKey Highlights

জাতীয় সড়ক,রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন ই-রিকশা বা টোটোর চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিল রাজ্য পরিবহন দফতর।


জাতীয় সড়ক,রাজ্য সড়ক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কে অনুমোদনহীন ই-রিকশা বা টোটোর চলাচল বন্ধ করতে পুলিশকে কড়া নির্দেশ দিল রাজ্য পরিবহন দফতর। এই বিষয়ে ডিজিকে (DG) চিঠি পরিবহন দফতরের। গত ৭ অগস্ট রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দিয়েছেন পরিবহন দফতরের প্রধান সচিব রবিইন্দর সিং। চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের G.S.R. 709(E) নির্দেশিকা অনুযায়ী ই-রিকশা মূলত ‘লাস্ট-মাইল কানেক্টিভিটি’র জন্য নির্ধারিত। রাজ্য সরকারের ২০১৬ সালের নির্দেশ অনুযায়ীও নির্দিষ্ট স্থানীয় রাস্তা ছাড়া জাতীয় সড়ক, রাজ্য সড়ক ও অন্যান্য প্রধান সড়কে টোটো চলাচল নিষিদ্ধ। শুধুমাত্র কর্তৃপক্ষের বিশেষ অনুমোদন থাকলে তার ব্যতিক্রম হতে পারে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File