Maoist Leader Arrested | মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেপ্তার মাওবাদীদের পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা
Wednesday, July 29 2026, 4:17 am

Key Highlightsধানবাদ-গিরিডি সীমানার মানিয়াদি এলাকা থেকে বেসরা ও তাঁর দুই দুর্ধর্ষ সহযোগীকে পাকড়াও করে নিরাপত্তা বাহিনী।
অবশেষে পুলিশের জালে ঝাড়খণ্ডের শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ খবর পাওয়া যায় মিসির বেসরা কয়েকজন সঙ্গীকে নিয়ে পারশনাথ পাহাড়ে তলার জঙ্গলে লুকিয়ে রয়েছেন। ধানবাদ-গিরিডির সীমানায় টুন্ডি-মান্ডিয়ার জঙ্গল থেকে রাত ৯টা নাগাদ পালাতে যান তাঁরা। ঝাড়খণ্ড পুলিশ এবং সিআরপিএফ-র এলিট কোবরা ব্যাটালিয়নের রুদ্ধশ্বাস যৌথ অভিযানে বেসরা ও তাঁর দুই দুর্ধর্ষ সহযোগীকে পাকড়াও করেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, মিসিরের মাথার দাম ছিল ১ কোটি টাকা। তাঁর বিরুদ্ধে ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন থানায় ১৫৪টির বেশি মামলা রয়েছে।
- Related topics -
- দেশ
- মাওবাদী
- মাওবাদী হামলা
- গ্রেফতার
- ধানবাদ


