Tollywood EIMPA | পিয়া সেনগুপ্তকে ঘিরে বিক্ষোভ, ‘ফাইল চোর’ স্লোগান! ইমপার মিটিংয়ে হুলুস্থূল
Friday, May 22 2026, 2:59 pm

Key Highlights২ মে চতুর্থ বারের জন্য সমস্ত সদস্যদকে নিয়ে সাধারণ বৈঠক করার ডাক দেন ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত। এ দিন বৈঠকের আগেই ধুন্ধুমার সংগঠনের অফিসে।
২২ মে শুক্রবার বৈঠক ডাকে ইমপা। বৈঠক শুরুর আগেই ইম্পার সভাপতি পিয়া সেনগুপ্তকে নিয়ে তুলকালাম। সূত্রের খবর, এদিনের ধ্বনিভোটে অস্থায়ী সভাপতি পদে রতন সাহার নাম উঠে আসে। তা মানতে অস্বীকার করেন বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্ত। পিয়া অভিযোগ করেন যাঁরা ইমপার সদস্য নন, এমন কয়েকজন ঢুকে পড়েছিলেন ইমপাতে। তাঁর দাবি , “.. ওরা পুলিশকেও মানছে না! নিজেরাই কমিটি গঠন করবে। আমরা আইনের পথে হাঁটব..।” অভিযোগ, পিয়ার উদ্দেশ্যে ‘ফাইল চোর’ স্লোগান দেওয়া হয়। মিটিং ছেড়ে মাঝপথেই ফাইল হাতে বেরিয়ে যান অগ্নিশর্মা পিয়া সেনগুপ্ত।
- Related topics -
- বিনোদন
- রাজ্য
- ইম্পা
- টলিউড
- শহর কলকাতা


