WB নির্বাচন ২০২৬TMC95BJP193LFT+ISF3INC0অন্যান্য2ফলাফল
Key Highlights
Tollywood | শুটিং ফ্লোরে ঝুলছে তালা, রাহুলের মৃত্যুতে কর্মবিরতির ডাক টলিউডে!
Tuesday, April 7 2026, 6:29 am

Key Highlightsটলিউডের সব সংগঠনের মিলিত সিদ্ধান্ত ৭ এপ্রিল কর্মবিরতি হবে। সকলের দাবি, সেফটি প্রোটোকল তৈরি করে, তবে কাজ শুরু হবে।
তালসারিতে শুটিং করতে গিয়ে সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এই মর্মান্তিক ঘটনার পরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে গোটা টলিউড। এমন পরিস্থিতিতে টলিউডের সব সংগঠনের মিলিত সিদ্ধান্ত ৭ এপ্রিল কর্মবিরতি হবে। সকলের দাবি, সেফটি প্রোটোকল তৈরি করে, তবে কাজ শুরু হবে। এদিন সকালে প্রিন্স আনোয়ার শাহ রোডের ভারতলক্ষ্মী স্টুডিয়োতে দেখা গেলো শুটিং ফ্লোরে ঝুলছে তালা। কর্মবিরতিকে সমর্থন করতে আসবেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার, প্রসেনজিত্ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবের মতো বহু অভিনেতারা। এরপর টেকনিশিয়ান্স স্টুডিয়োতে হবে মিটিং।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- অভিনেতা
- শুটিং বন্ধ


