Sohini Sarkar | বিয়ের তিন বছরের মাথায় সুখবর, দুই থেকে তিন হচ্ছেন সোহিনী-শোভন
Wednesday, July 15 2026, 4:14 pm

Key Highlightsসোশাল মিডিয়ায় শোভনের সঙ্গে ছবি পোস্ট করে, সোহিনী জানিয়ে দিলেন, বিয়ের তিন বছরের মাথায় দুই থেকে তিন হচ্ছেন সোহিনী ও শোভন।
২০২৪ সালের ১৫ জুলাই বসেছিল অভিনেতা সোহিনী-গায়ক শোভনের বিয়ের আসর। কাছের বন্ধু আর দুই পরিবারের উপস্থিতিতে অত্যন্ত ছিমছামভাবে আইনি ও সামাজিক বিয়ে সেরেছিলেন তাঁরা। এবার নিজের তৃতীয় বিবাহবার্ষিকীতে খুশির খবর জানালেন তারকা দম্পতি। সোশাল মিডিয়ায় শোভনের সঙ্গে ছবি পোস্ট করে, সোহিনী জানিয়ে দিলেন, বিয়ের তিন বছরের মাথায় দুই থেকে তিন হচ্ছেন তাঁরা। পুজোর আশেপাশেই সোহিনীর কোল জুড়ে আসবে ফুটফুটে সন্তান। উল্লেখ্য, কদিন আগেই বড় পর্দায় মুক্তি পেয়েছে ‘অভিমান’। তাতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মতো হেভিওয়েট তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।
- Related topics -
- বিনোদন
- টলিউড
- সোহিনী সরকার
- শোভন চ্যাটার্জী
- প্রেগন্যান্সি
- অভিনেত্রী
- গায়ক


