Tollywood | উত্তপ্ত টলিপাড়া! ইটবৃষ্টির পাশাপাশি ছোড়া হলো ডিম! ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানার পুলিশ!

Thursday, June 4 2026, 8:45 am
Tollywood | উত্তপ্ত টলিপাড়া! ইটবৃষ্টির পাশাপাশি ছোড়া হলো ডিম! ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানার পুলিশ!
highlightKey Highlights

পাপিয়া অধিকারী স্পষ্ট জানান, টলিউডে এবার ‘SIR’ (স্ক্রিনিং বা সিলেকশন) হবে এবং কেবল যোগ্য ও বৈধ টেকনিশিয়ানরাই কাজ পাবেন।


উত্তপ্ত টলিপাড়া। বুধবার টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী ঘোষণা করেন, ‘দিল্লি থেকে টলিউড দেখবে কো-ফেডারেশন। এতরকমের গিল্ড থাকবে না।’ শুধু তাই নয়, এ দিনের মিটিংয়ে বাবাই ও হাসান বলে ফেডারেশনের দু’জনকে পদ ছাড়তেও বলেছিলেন তিনি। পাপিয়া অধিকারী স্পষ্ট জানান, টলিউডে এবার ‘SIR’ (স্ক্রিনিং বা সিলেকশন) হবে এবং কেবল যোগ্য ও বৈধ টেকনিশিয়ানরাই কাজ পাবেন। এর পরেই বৃহস্পতিবার দ্বিতীয় দফার মিটিং হওয়ার কথা ছিল টেকনিশিয়ান স্টুডিয়োয়। তার আগেই শুরু হয় অশান্তি। কাজ পাওয়া ও পদ ধরে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তুমুল বিবাদ, ইটবৃষ্টি এবং ডিম ছোড়াছুড়ির ঘটনায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছায় রিজেন্ট পার্ক থানার পুলিশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File