Gyanesh Kumar | ভোটের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে ফের উদ্যোগ, ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিল বিরোধী শিবির!

Friday, April 24 2026, 2:34 pm
Gyanesh Kumar | ভোটের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে ফের উদ্যোগ, ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিল বিরোধী শিবির!
highlightKey Highlights

ভোটের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে ফের উদ্যোগী বিরোধী শিবির।


ভোটের আবহে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে ফের উদ্যোগী বিরোধী শিবির। জ্ঞানেশকে মুখ্য নির্বাচন কমিশনার পদ থেকে অপসারিত করতে ইমপিচমেন্ট প্রস্তাব জমা দিল বিরোধী শিবির। আগেরবার প্রস্তাব জমা দেওয়া হয়েছিল লোকসভায়, এবার তা জমা পড়ল রাজ্যসভায়। বিরোধী শিবিরের অভিযোগ, দায়িত্ব পালন করতে গিয়ে জ্ঞানেশ কুমার পক্ষপাতদুষ্ট বৈষম্যমূলক আচরণ করেছেন। সংসদে জমা দেওয়া নোটিসে তাঁর বিরুদ্ধে মোট ৯টি অভিযোগ তোলা হয়েছে। মোট ৭৩ জন বিরোধী সাংসদ ওই ইমপিচমেন্ট প্রস্তাবে সই করেছেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File