Siliguri | 'চিকেনস নেক'-এর নিরাপত্তা বাড়াতে শিলিগুড়ি হবে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’-ভাবনা দিল্লির!

Tuesday, March 31 2026, 4:56 pm
Siliguri | 'চিকেনস নেক'-এর নিরাপত্তা বাড়াতে শিলিগুড়ি হবে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’-ভাবনা দিল্লির!
highlightKey Highlights

স্পর্শকাতর 'চিকেনস নেক' এর নিরাপত্তা আরও বাড়াতে শিলিগুড়িকে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ অর্থাৎ ‘NSR’ হিসেবে গড়ে তোলার কথা ভাবছে দিল্লি।


স্পর্শকাতর 'চিকেনস নেক' এর নিরাপত্তা আরও বাড়াতে শিলিগুড়িকে ‘ন্যাশনাল স্ট্র্যাটেজিক রিজিওন’ অর্থাৎ ‘NSR’ হিসেবে গড়ে তোলার কথা ভাবছে দিল্লি। প্রতিরক্ষা, যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য এবং পর্যটনের মতো বিষয়গুলিকে মাথায় রেখে এই অঞ্চলের জন্য আলাদা বাজেট এবং সেন্ট্রাল প্ল্যানিং বোর্ড গঠন করা হতে পারে। এছাড়াও  শিলিগুড়িকে কেন্দ্র করে পাহাড় ও সমতলকে মিলিয়ে স্ট্র্যাটেজিক রিজিওন গঠন করা হলে এখানে বড় মাপের ‘ড্রাই পোর্ট’ তৈরি করা সম্ভব হবে। নেপাল, ভুটান এবং বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে শিলিগুড়ি হয়ে উঠবে প্রধান ক্লিয়ারিং এবং লজিস্টিক হাব।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File