WB নির্বাচন ২০২৬TMC80BJP207LFT+ISF2INC2অন্যান্য2ফলাফল
Key Highlights
New CM of Bengal | কে হবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? আজই কলকাতা আসতে পারেন অমিত শাহ-রাজনাথ সিং!
Tuesday, May 5 2026, 7:36 am

Key Highlightsপশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে আজই কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন অমিত শাহ-সহ রাজনাথ সিং।
বঙ্গে তৃণমূলের দীর্ঘদিনের শাসনকালের অবসান ঘটিয়ে ইতিহাস তৈরী করে রাজ্য জয় করেছে বিজেপি। বিপুল হারে জয়ের পর এখন সকলেরই প্রশ্ন, কে হবেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রচারে এসে আগেই জানিয়েছিলেন, বাংলার 'ভূমিপুত্র'ই বিজেপির মুখ্যমন্ত্রী হবে রাজ্যে। এবার বঙ্গজয়ের পর মুখ্যমন্ত্রী পদে কাকে বেছে নেবে বিজেপি, সেই নিয়ে চলছে বিস্তর আলোচনা। এই পরিস্থিতিতে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে আজই কলকাতার উদ্দেশ্যে রওনা হতে পারেন অমিত শাহ-সহ রাজনাথ সিং। বলা বাহুল্য, পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে সবথেকে যে নাম বেশি চর্চায় রয়েছে, তিনি হলেন শুভেন্দু অধিকারী।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- বিজেপি
- অমিত শাহ
- রাজনাথ সিংহ
- মুখ্যমন্ত্রী


