India-US | চিনকে টেক্কা দিতে ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হলো ‘ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’ চুক্তি!

Tuesday, May 26 2026, 1:55 pm
India-US | চিনকে টেক্কা দিতে ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হলো  ‘ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’ চুক্তি!
highlightKey Highlights

মঙ্গলবার ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’ চুক্তি।


মঙ্গলবার ভারত ও আমেরিকার মধ্যে স্বাক্ষরিত হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘ক্রিটিক্যাল মিনারেলস ফ্রেমওয়ার্ক’ চুক্তি। উন্নত প্রযুক্তি, পরিবেশবান্ধব শক্তি এবং প্রতিরক্ষা উৎপাদনের ভবিষ্যৎ সুরক্ষিত করতে ঐতিহাসিক পদক্ষেপ তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক মহলের মতে, সেমিকন্ডাক্টর, বৈদ্যুতিক গাড়ি, ব্যাটারি এবং সামরিক ক্ষেত্রে ক্রমে মহাগুরুত্বপূর্ণ হয়ে ওঠা ‘রেয়ার আর্থ মিনারেলস’ বা বিরল খনিজের ক্ষেত্রে চিনের একচেটিয়া আধিপত্যকে টক্কর দিতেই এই মেগা চুক্তি। চলতি বছরের শুরুতে ওয়াশিংটন ডিসিতে ‘ফোরাম অন রিসোর্স জিওস্ট্র্যাটেজিক এনগেজমেন্ট’ (FORGE) এর সূচনা করেছিলেন আমেরিকান বিদেশসচিব মার্কো রুবিও। আমেরিকান দূতাবাস সূত্রে খবর, মঙ্গলবারের এই চুক্তিটি সেই আলোচনারই পরবর্তী ধাপ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File