TMC WB | ‘আসল তৃণমূল’ কে? ১০ জুলাইয়ের মধ্যে জমা দিতে হবে নথি! ঋতব্রতদের সময় বেঁধে দিলো কমিশন
Tuesday, July 7 2026, 5:15 pm

Key Highlightsআগামী ১০ জুলাই পর্যন্ত ঋতব্রতদের সময় দেওয়া হল, নিজেদের দাবির সমক্ষে নথি দেওয়ার জন্য।
তৃণমূলের কর্তৃত্ব নিয়ে সোমবারই নির্বাচন কমিশনে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে কালীঘাট তৃণমূল। ঋতব্রত তৃণমূলের তরফে কমিশনের কাছে নথি জমা দেওয়ার জন্য আরও খানিকটা সময় চাওয়া হয়েছিল। কমিশন সূত্রের খবর, সোমবার নির্ধারিত সময়সীমা পেরিয়ে যাওয়ার পর ই-মেলের মাধ্যমে ঋতব্রত শিবিরকে জানিয়ে দেওয়া হয়েছে যে, আগামী ১০ জুলাই পর্যন্ত তারা নিজেদের বক্তব্য ও প্রয়োজনীয় নথি জমা দিতে পারবে। দুই পক্ষের দাবি, পাল্টা দাবি এবং জমা পড়া নথি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।
- Related topics -
- রাজনৈতিক
- রাজ্য
- টিএমসি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল কাউন্সিলার


