TMC | দল ছেড়েছেন মালা রায়, মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ পাচ্ছেন কে?
Saturday, June 13 2026, 3:39 am

Key Highlights‘বিদ্রোহী’ শিবিরে নাম লেখাতেই সেই পদ খোয়ালেন তৃণমূলের দীর্ঘদিনের নেত্রী মালা রায়। শুক্রবার মহিলা তৃণমূলের সভানেত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে নতুন মুখ আনল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
ছাব্বিশের ভোটে তৃণমূলের ভরাডুবির পর তৃনমূলের ভেতরে সংঘাত স্পষ্ট হয়ে উঠেছে। দল ছেড়ে বিদ্রোহী শিবিরে নাম লিখিয়েছেন তৃণমূলের দীর্ঘদিনের নেত্রী মালা রায়। খুইয়েছেন মহিলা তৃণমূলের সভানেত্রীর পদও। শুক্রবার এই পদে নতুন মুখ নির্বাচন করলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। সূত্রের খবর, মহিলা তৃণমূলের নতুন সভানেত্রী হিসেবে বেছে নেওয়া হলো কালীগঞ্জের বিধায়ক আলিফা আহমেদকে। ইতিমধ্যেই তৃণমূলের তরফে তাঁকে চিঠি পাঠিয়েছেন রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নতুন দায়িত্ব পেয়ে সোশ্যাল মিডিয়ায় দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আলিফা।
- Related topics -
- রাজনৈতিক
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- টিএমসি
- তৃণমূল কাউন্সিলার
- পশ্চিমবঙ্গ
- রাজ্য
- মমতা ব্যানার্জী


