Dev | "এক হোক টলিউড, মুছে যাক সব বিভাজন নীতি"- নতুন সরকারের কাছে আর্জি অভিনেতা সাংসদ দেবের
Wednesday, May 6 2026, 3:20 pm

Key Highlightsচর্চায় তৃণমূলের সুপারস্টার সাংসদের ফেসবুক পোস্ট। বঙ্গে বিজেপিকে স্বাগত জানিয়ে ফের সিনেইন্ডাস্ট্রির নিষিদ্ধ সংস্কৃতির বিরুদ্ধে সরব দেব।
বঙ্গ রাজনীতিতে পরিবর্তনের আঁচ পৌঁছলো টলিউডের। বঙ্গে বিজেপিকে স্বাগত জানিয়ে লম্বা পোস্ট তৃণমূল সাংসদ দেবের। ভাবী সরকারের উদ্দেশে তৃণমূল সাংসদ দেবের আর্জি, “একজন সাধারণ মানুষ এবং সিনেদুনিয়ার ব্যক্তিত্ব হিসেবে নতুন সরকারের কাছে আমার বিনীত অনুরোধ, তারা যেন ঐক্য এবং শৈল্পিক স্বাধীনতার চেতনাকে সমুন্নত রাখেন। বাংলা সিনেইন্ডাস্ট্রির অন্দরে ‘নিষেধাজ্ঞা’ এবং ‘বিভাজনের’ যে সংস্কৃতি রয়েছে, তা যেন চিরতরে অতীত হয়, সেটাও নিশ্চিত করতে হবে। কারণ সিনেশিল্প বাংলার অন্যতম শ্রেষ্ঠ সম্পদ। বাংলা সিনেমার উন্নতি তখনই সম্ভব, যখন সকলে মিলে, পারস্পরিক শ্রদ্ধা-সম্মান বজায় রেখে কাজ করতে পারবে। এখানে কোনও পক্ষপাত বা বাধা নয়, প্রয়োজন সহাবস্থানের।...”
- Related topics -
- রাজনৈতিক
- বিনোদন
- দেব
- অভিনেতা
- বিজেপি
- তৃণমূল সাংসদ
- নির্বাচন কমিশনার
- বিধানসভা নির্বাচন
- নির্বাচনের ফলাফল


