TMC | পুরসভা থেকে গুরুত্বপূর্ণ নথি লোপাটের অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল ঘনিষ্ঠ চেয়ারম্যান, চাঞ্চল্য ভদ্রেশ্বরে

Friday, May 29 2026, 2:47 pm
TMC | পুরসভা থেকে গুরুত্বপূর্ণ নথি লোপাটের অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল ঘনিষ্ঠ চেয়ারম্যান, চাঞ্চল্য ভদ্রেশ্বরে
highlightKey Highlights

এলাকায় অশান্তিতে উসকানি, পুরসভা থেকে নথি লোপাটের মতো গুরুতর অভিযোগে ভদ্রেশ্বর থানার পুলিশ ফিরোজ খান নামে ভাইস চেয়ারম্যানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করে।


পুরনিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের বিভিন্ন জায়গা থেকে গ্রেফতার করা হচ্ছে একাধিক তৃণমূল নেতাদের। শুক্রবার গ্রেফতার হলেন ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খান। ২০২২ এ পুরসভা ভোটে জিতে ভদ্রেশ্বর পুরসভার ভাইস চেয়ারম্যান পদে বসেন ফিরোজ। চন্দননগরের প্রাক্তন বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেনের অত্যন্ত আস্থাভাজন ছিলেন তিনি। তেলিনিপাড়ায় অশান্তি পাকানো, পুরসভার ঝামেলায় উসকানির অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সূত্রের খবর, পুরসভা থেকে বহু গুরুত্বপূর্ণ নথি লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File