Sankar Raut | মহিলাকে শ্লীলতাহানি-মারধর-ছিনতাইয়ের অভিযোগ! গ্রেফতার বরানগরের ‘তোলাবাজ’ তৃণমূল নেতা শংকর রাউত!
Saturday, May 23 2026, 1:19 pm

Key Highlightsমহিলার শ্লীলতাহানির পর মারধর, ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগে গ্রেফতার বরানগরের আইএনটিটিইউসি নেতা শংকর রাউত।
মহিলার শ্লীলতাহানির পর মারধর, ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগে গ্রেফতার বরানগরের আইএনটিটিইউসি নেতা শংকর রাউত। জানা যাচ্ছে, দিন কয়েক আগে বরানগর পৌর এলাকার লেবুবাগান এলাকার এক মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ ওঠে শংকর ঘনিষ্ঠ কয়েকজন নেতার বিরুদ্ধে। মহিলার চিৎকার শুনে এলাকার মানুষজন ঘটনাস্থলে গিয়ে অর্পণ দত্ত ও দেবজ্যোতি বণিক ওরফে বনিকে দেখে মারধর করেন। অনুগামীরা আক্রান্ত হয়েছে, এই খবর পেয়ে সেখানে গিয়ে কুখ্যাত নেতা শংকর অভিযুক্তদের ছাড়িয়ে নিজের গাড়িতে তুলে নেন। এরপর শংকর ঘনিষ্ঠ ওই তিন নেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে শংকর রাউত ও তাঁর ঘনিষ্ঠ তিন নেতা অর্পণ দত্ত, দেবজ্যোতি বণিক ওরফে বনি ও দেবাশিস দাস ও সুবল দে-কে গ্রেফতার করা হয়।
- Related topics -
- শহর কলকাতা
- ক্রাইম
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কর্মী
- গ্রেফতার


