Jayprakash Majumder | গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার! রয়েছে শ্লীলতাহানি, মহিলাকে মারধর, বাড়ি দখলের অভিযোগ!
Wednesday, June 3 2026, 11:04 am

Key Highlightsবুধবার দুপুরে সল্টলেক থেকে প্রথমে তাঁকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পরে গ্রেফতার করা হয়।
গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার! বুধবার দুপুরে সল্টলেক থেকে প্রথমে তাঁকে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পরে গ্রেফতার করা হয়। তৃণমূল নেতাকে মহিলাকে মারধর, শ্রীলতাহানি, বাড়ি দখল সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ১৪ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগও ছিল। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার ১৪ বছর ধরে সল্টলেক এই ৩৩৭ ঠিকানার বাড়িটি দখল করেছিলেন। সেই বাড়িটিকে অফিস হিসেবেও তৈরি করেছিলেন। আইনি নোটিশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি বাড়িটি ছাড়েননি বলে অভিযোগ।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল নেতা
- গ্রেফতার


