TMC Jahangir Khan | হাফপ্যান্ট পরিয়ে ফলতার 'পুষ্পা'কে রাস্তায় ঘোরাল পুলিশ! দাপট উধাও জাহাঙ্গীরের

Thursday, June 11 2026, 2:19 pm
TMC Jahangir Khan | হাফপ্যান্ট পরিয়ে ফলতার 'পুষ্পা'কে রাস্তায় ঘোরাল পুলিশ! দাপট উধাও জাহাঙ্গীরের
highlightKey Highlights

জাহাঙ্গিরকে কার্যত বাধ্য ছেলের মতো রাস্তায় হাঁটতে দেখা যায়। মাঝে মাঝে মাথা নীচু করতেও দেখা যায় তাঁকে।


বৃহস্পতিবার ফলতার স্বঘোষিত ‘পুষ্পা’ জাহাঙ্গিরকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটালো পুলিশ। দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধক্ষ্যর বিরুদ্ধে বহুদিন ধরেই তোলাবাজি, হুমকি, ভোট পরবর্তী হিংসার একাধিক অভিযোগ রয়েছে। ২৮ মে হাইকোর্টের রক্ষাকবচ শেষ হওয়ার পরেই নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিলেন জাহাঙ্গীর। ৮ জুন তাঁকে গ্রেফতার করে এসটিএফ। এদিন তাঁকে টি শার্ট-হাফ প্যান্ট পরে কার্যত বাধ্য ছেলের মতো রাস্তায় হাঁটতে দেখা গেলো। সূত্রের খবর, তোলাবাজি মামলায় পাঁচ দিনের পুলিশি হেফাজত শেষে তদন্তের স্বার্থে জাহাঙ্গির খানকে থানা থেকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছিল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File