TMC Councilor Arrested | নির্বাচন পরবর্তী হিংসার অভিযোগে গ্রেফতার সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর!
Friday, May 22 2026, 5:09 pm

Key Highlightsদক্ষিণ দমদমে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ পার্থ ভার্মা ওরফে টিংকু-কে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ।
রাজ্যে একের পর এক প্রাক্তন হেভিওয়েট মন্ত্রীদের গ্রেফতারি। শুক্রবার দক্ষিণ দমদমে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু ঘনিষ্ঠ পার্থ ভার্মা ওরফে টিংকু-কে গ্রেফতার করেছে লেকটাউন থানার পুলিশ। ধৃত বর্তমানে দক্ষিণ দমদম পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা চেয়ারম্যান-ইন-কাউন্সিলের পদে রয়েছেন। সূত্রের খবর, ২০২১ সালের বিধানসভা নির্বাচন পরবর্তী হিংসার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিরোধী দলের কর্মী-সমর্থকদের উপর হামলা-হেনস্থার অভিযোগও রয়েছে। অবশেষে গ্রেফতার করা হলো তাঁকে।
- Related topics -
- রাজ্য
- সুজিত বসু
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল কাউন্সিলার
- টিএমসি
- তৃণমূল নেতা
- দক্ষিণ দমদম
- গ্রেফতার
- কলকাতা পুলিশ


