TMC candidates list | রয়েছেন মন্ত্রী সভায়, তবু নির্বাচনে টিকিট পেলেন না তৃণমূলের একগুচ্ছ শীর্ষ নেতা!
Wednesday, March 18 2026, 6:35 am

Key Highlightsমঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেখা যায়, ৫ জন বর্তমান মন্ত্রী এবার টিকিট পাননি। আর টিকিট দেওয়া হয়নি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।
ছাব্বিশের নির্বাচনে একের পর এক চমক রাজ্যের শাসক দলের। মঙ্গলবার তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করার পর দেখা যায়, রাজ্যের মন্ত্রী হয়েও কয়েকজন ছাব্বিশের নির্বাচনে টিকিট পেলেন না একাধিক জন। কারা পেলেন না টিকিট? বাবুল সুপ্রিয়, মনোজ তিওয়ারি, জ্যোৎস্না মান্ডি, তাজমুল হোসেন এবং বিপ্লব রায়চৌধুরী। বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় বর্তমানে তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী তিনি। খাদ্য প্রতিমন্ত্রী পদে রয়েছে জ্যোৎস্না মান্ডি। ক্ষুদ্র, অতি ক্ষুদ্র মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। যুব ও ক্রীড়া দফতরের প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি। আর মৎস্য দফতরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী।
- Related topics -
- রাজনৈতিক
- রাজনীতি
- তৃণমূল কংগ্রেস
- তৃণমূল রাজ্যসভার সাংসদ
- তৃণমূল কাউন্সিলার
- বিধানসভা নির্বাচন
- মনোজ তিওয়ারি
- বাবুল সুপ্রিয়


