TMC Candidate List | বিজয় মিছিলেই মৃত্যু খুদে তামান্নার, জয়ী আলিফার বিরুদ্ধে লড়বেন মা সাবিনা
Tuesday, March 17 2026, 2:06 pm

Key Highlightsকালীগঞ্জ বিধানসভা আসনের সিপিএম প্রার্থী তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন। এবার তাঁর বিরুদ্ধে লড়াই করবেন তৃণমূলের সেই আলিফা আহমেদ।
এবারে রাজ্যের বিধানসভা নির্বাচনে বেশ কয়েকটি হাইভোল্টেজ কেন্দ্র রয়েছে। তার মধ্যে অন্যতম হল এবার নদিয়ার কালীগঞ্জ। সোমে প্রার্থী তালিকায় চমক দিলো সিপিএম। কালীগঞ্জ আসলে এবার তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিনকে প্রার্থী করেছে বামেরা। তৃণমূলের আলিফা আহমেদের বিরুদ্ধে লড়বেন তিনি। গতবছর ২৩ জানুয়ারি কালীগঞ্জে উপ-নির্বাচনে জয়ী হন তৃণমূল প্রার্থী আলিফা খাতুন। আলিফের বিজয় মিছিল থেকে ছোড়া বোমাতেই চতুর্থ শ্রেণির খুদে তামান্না খাতুনের মৃত্যু হয়। মেয়ের মৃত্যুর বিচারের আশায় টানা লড়াই চালিয়ে যাচ্ছেন তামান্নার পরিবার।


