Tirupati Controversy | তিরুপতির লাড্ডুতে পাম অয়েলের ব্যবহার! প্রোমোটারকে গ্রেপ্তার ইডির
Saturday, September 19 2026, 5:38 am

Key Highlightsতিরুমালা তিরুপতি দেবস্থানমকে ‘আগমার্ক স্পেশাল গ্রেড কাউ ঘি’ হিসেবে যে ঘি সরবরাহ করা হয়েছিল তা একেবারেই ভেজাল।
ফের বিতর্কে তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডু। ইডির দাবি, লাড্ডুতে তিরুমালা তিরুপতি দেবস্থানমকে ‘আগমার্ক স্পেশাল গ্রেড কাউ ঘি’ হিসেবে যে ঘি সরবরাহ করা হয়েছিল তা একেবারেই ভেজাল। ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে তিরুমালা তিরুপতি দেবস্থানমকে প্রায় ৬৮ লক্ষ কেজি ঘি সরবরাহ করা হয়েছিল। ওই ঘি মূলত রিফাইন্ড পাম অয়েল, পাম কার্নেল অয়েল, পামোলিন এবং বিভিন্ন রাসায়নিক উপাদান ব্যবহার করে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় 'সুকৃতি ফুডস'-এর প্রোমোটার কৈলাস চাঁদ মাংলাকে গ্রেপ্তার করেছে ইডি। তবে সিবিআই নিশ্চিত করেছে লাড্ডুতে পশুর চর্বি ও মাছের তেল ছিল না।
- Related topics -
- দেশ
- তিরুপতি বালাজি মন্দির
- গ্রেফতার
- ইডি
- ইডি অফিসার
- পাম তেল


