নতুন টাইম টেবল জারির পর বদল করা হবে একাধিক ট্রেনের সময়সূচি

Wednesday, September 15 2021, 5:08 pm
নতুন টাইম টেবল জারির পর বদল করা হবে একাধিক ট্রেনের সময়সূচি
highlightKey Highlights

দেশে করোনার পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হওয়ায় উত্তর রেলওয়ের তরফে জানানো হয়েছে, নতুন টাইম টেবল জারি করার পর তিন জোড়া ট্রেনের সময়সূচি বড় বদল করা হবে ৷ উত্তর রেলওয়ের মুখ্য জনসম্পর্ক আধিকারিক দীপক কুমার জানিয়েছেন, "রেলযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে 20503/02504 ডিব্রুগড়-নয়াদিল্লি-ডিব্রুগড় সাপ্তাহিক রাজধানী এক্সপ্রেসের সঞ্চালনের সময়ে বদল করা হবে ৷" নতুন টাইম টেবল এখনও জারি হয়নি তবে জানা যাচ্ছে, নয়া টাইম টেবল লাগু হওয়ার পর সপ্তাহে একদিনের বদলে এই ট্রেন পাঁচদিন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File