Tiljala | অবৈধ নির্মাণ ভাঙতে তিলজলায় বুলডোজ়ার, মুখ্যমন্ত্রীর নির্দেশে অ্যাকশনে পুলিশ
Wednesday, May 13 2026, 3:24 pm

Key Highlightsযে কারখানায় মঙ্গলবার আগুন লাগে, সেটি অবৈধ বলে এ দিনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, কোনও অবৈধ নির্মাণ চলবে না। এর পরেই বিল্ডিং ভাঙতে ঘটনাস্থলে টিম হাজির।
মঙ্গলবার তিলজলায় চামড়ার কারখানায় অগ্নিকান্ডে দু’জনের মৃত্যু হয়েছে। তিন জন হাসপাতালে ভর্তি। এরপরই বুধবার নবান্ন থেকে সাংবাদিক সম্মেলন করে বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি জানান অবৈধ ভাবে চলছিল তিলজলার ওই কারখানা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই বুধবার বিকেলে ওই বেআইনি কারখানা ভাঙতে বুলডোজ়ার নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার মালিক শেখ নাসির ও শামিম মহম্মদকে গ্রেপ্তার করা হয়েছে।
- Related topics -
- শহর কলকাতা
- শুভেন্দু অধিকারী
- বেআইনি নির্মাণ
- কলকাতা কর্পোরেশন
- কেন্দ্রীয় বাহিনী
- মুখ্যমন্ত্রী
- নগরপাল


